সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায়  নেতা গাজী ইয়াকুব গ্রেপ্তার

ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায়  নেতা গাজী ইয়াকুব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি তান্ডবের ঘটনায় অভিযুক্ত হেফাজত নেতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পালিয়ে থাকা হেফাজত ইসলামের নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী-(৪৪) কে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুব উসমানী হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন ওই হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তান্ডব চালায় হেফাজত ইসলাম। এ ঘটনায় মোট ৫৬ টি মামলা হলে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুলিশ ৪৩৫ জনকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতারা গ্রেপ্তার হওয়ায় দলটিতে আতঙ্ক বিরাজ করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com