সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে র‍্যাবের পৃথক দুটি অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার 

আশুগঞ্জে র‍্যাবের পৃথক দুটি অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‍্যাবের পৃথক দুটি অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ শাহ আলম -(২৯), একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোঃ সুমন ওরফে হৃদয় -(২১) ও হবিগঞ্জের লাখাই উপজেলার বাদীকারা গ্রামের তাহের মিয়ার ছেলে মোঃ শাহাব উদ্দিন (২২) এবং কিশোরগঞ্জের কোরেরপাড় এলাকার আবদুল জব্বারের ছেলে মোঃ নয়ন মিয়া-(৩১)।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে শাহাবুদ্দিন ও নয়ন মিয়াকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে পৌঁনে ৭ কেজি গাঁজা উদ্ধার করেন এবং একই দিন রাত ১০ টা ২৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে শাহ আলম ও সুমনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২.৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে তা জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com