সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আশুগঞ্জে চিরকুট লিখে এক শ্রমিকের মৃত্যু 

আশুগঞ্জে চিরকুট লিখে এক শ্রমিকের মৃত্যু 

মতিউর মুন্না//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সানোয়ার হোসেন (১৯) নামে এক চালকল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
রবিবার (২৩ মে) সকালে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার খান এগ্রো ফুড নামে একটি চালকল থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। চালকলটির মালিক আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু।
নিহত চালকল শ্রমিক সানোয়ার হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে চালকলের ভেতরে একটি রুমে সানোয়ারের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এসময় নিহতের পরণের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তিনি বলেন, চিরকুট দেখে মনে হচ্ছে বাবার উপর অভিমান করে ঐ যুবক আত্মহত্যা করেছে। সানোয়ার হোসেন এর পরিবার নওগাঁতে থাকেন। পুলিশ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com