সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দালাল চক্রের ৬ সদস্যকে কারাদন্ড

ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দালাল চক্রের ৬ সদস্যকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৬  সদস্যকে গ্রেপ্তার করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার মূলগ্রামের ছোটন মিয়া-(৩৫), নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের শাহপরান-(২০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের আবদুল্লাহ- (৪০), পৌর এলাকার কান্দিপাড়ার রাসেল বকশি-(৩৫), পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার শিপন মিয়া- (২৭) ও হালদারপাড়ার মামুন মিয়া-(৪৫)। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্ত্বরে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৭দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্ররোচনা ও প্রলোভন দেখিয়ে বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। রোগীদের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। দালাল চক্র  বে-সরকারি ক্লিনিকগুলোতে নির্দিষ্ট পরিমান কমিশন পায়। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com