সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে মোঃ কবির (২০), মোঃ মোস্তাকিম মিয়া (১৯) ও মোঃ আশরাফুল মিয়া (১৯) নামে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে জেলার আখাউড়া উপজেলার রাণীখার গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মোঃ কবির মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৯ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। অপরদিকে একই দিন সকাল সোয়া ১০ টায় একই স্থানে অভিযান চালিয়ে জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম মিয়া ও একই গ্রামের মোঃ সাচ্চু মিয়ার ছেলে মোঃ আশরাফুল মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com