সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সরাইলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সরাইল,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকায় বিদেশ যাওয়ার টাকা ফেরৎ দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষ বাঁধে। এসময় খুনের এ ঘটনাটি ঘটে।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম ও এলাকাবাসী বলেন, শোলাবাড়ি গ্রামের লিল মিয়ার পুত্র রমজান মিয়া গত আড়াই বছর আগে শোলাবাড়ি গ্রামের বজলুর রহমানের পুত্র আব্দুল কাদিরকে ইরাকে পাঠান। ইরাক থেকে আব্দুল কাদির ১০দিন পর দেশে ফিরে আসে। কয়েকদিন আগে এলাকাবাসী এনিয়ে কয়েক দফা বৈঠক করে রমজান মিয়াকে ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ফেরৎ দেয়ার জন্য বলা হয়। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত ও লাঠির আঘাতে আব্দুল কাদির গুরুতর আহত হলে হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com