সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে কাটলো লকডাউনের দ্বিতীয় দিন।। ৩৭২ জনকে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে কাটলো লকডাউনের দ্বিতীয় দিন।। ৩৭২ জনকে জরিমানা 

শাহনেওয়াজ উৎপল//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কঠোর লকডাউন বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

শুক্রবার (০২ জুলাই) সকালে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা সদরসহ সবকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোন শপিংমল দোকানপাট ছিলো সম্পূর্ণ বন্ধ। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতেও দেখা যায়নি। যারা লকডাউন দেখতে কিংবা কোন বিশেষ প্রয়োজন ছাড়া বের হয়েছেন তারাও মুখোমুখি হতে হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। গুণতে হয়েছে জরিমানা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকল্পে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ব‍্যাটালিয়ন আনসার সদস্যদের সর্বাত্নক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারাসমুহ লংঘনের অপরাধে ৩৭২ জন ব‍্যক্তিকে ১ লাখ ৯০ হাজার ৬শত ৫০ টাকা জরিমানা করা হয় এবং সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে
জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব‍্যাহত রাখা হয়। এছাড়াও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দিনব‍্যাপী গ্রাম-পুলিশ সক্রিয় ছিলেন এবং হাট-বাজার গুলোতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে রোভার স্কাউট এর সদস‍্যরা ত‍ৎপর ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ-দৌলা খাঁন জানান, এক সপ্তাহের কঠোর লকডাউনে জেলা জুড়ে ৩৩ টি মোবাইল টিম টহল দিচ্ছেন। যারা লকডাউন মানছেন না তাদেরকে জরিমানাসহ জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com