সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কমলগঞ্জে বোনের বেড়াতে এসে ধর্ষণের শিকার যুবতী।। দুই যুবক আটক 

কমলগঞ্জে বোনের বেড়াতে এসে ধর্ষণের শিকার যুবতী।। দুই যুবক আটক 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে চা বাগানে ধর্ষনের শিকার হয়েছে এক যুবতী।
জানা যায়, কয়েকদিন আগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরালাল র‍্যালীর ২৪ বছর বয়সী মেয়ে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীটিলা এলাকায় বোনের বাড়ীতে বেড়াতে আসে। বুধবার দুপুরে চা বাগানে বেড়ানোর সময় পূর্ব পরিচিত ভুট্টো কুর্মীর ছেলে সঞ্জয় কুর্মী (২৫) এর সাথে দেখা হলে বেড়ানোর চলে বাড়ীর পাশের্বই একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়। সেখানে সঞ্জয় এর বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮) সহ ২ জনে মিলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না তেলী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল গৃহ থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। পরে কমলগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ধর্ষণের শিকার ঐ যুবতীর বোন জামাই মুন্না র‍্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই সবুজসহ একদল পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশকে আটক করে। এ ঘটনায় বুধবার রাতে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com