সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় প্রিন্স বেকারীর দই খেয়ে এক যুবক অসুস্থ 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিন্স বেকারীর দই খেয়ে এক যুবক অসুস্থ 

মতিউর মুন্না, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাণকেন্দ্র কাউতলিতে “নিউ প্রিন্স ফুড প্রোডাক্ট” বেকারী’র দই খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল আল আমিন চৌধুরী (৪২) নামে এক সরকারি চাকুরী’জীবিকে। তথাকথিত নামীদামী সেই বেকারীর দই খেয়ে অসুস্থ যুবক আল আমিন চৌধুরী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিয়া উদ্দিন চৌধুরীর ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলীর মোড় “নিউ প্রিন্স ফুড প্রোডাক্ট” বেকারী থেকে ১ কেজি (প্লাস্টিকের বক্সে) দই কিনে বাড়িতে নিয়ে যান আল আমিন। বাড়িতে গিয়ে তিনি দই খাওয়ার পর থেকেই বমি করা ও পাতলা পায়খানা’সহ ভীষনভাবে তার শারীরিক সমস্যা দেখা দেয়ায় তার স্বজন’রা তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালের দায়িত্ব’রত চিকিৎসক জানান- মেয়াদ উত্তীর্ণ দই খাওয়ার ফলে তার ‘ফুট পইজনিং হয়ে এ অবস্থা হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী যুবক আল আমিন চৌধুরী জানান, প্রায়শঃই অফিস থেকে আসা যাওয়ার সময় নিউ প্রিন্স বেকারী থেকে দই, বিস্কিট’সহ প্রয়োজনীয় নানান পন্য সামগ্রী ক্রয় করে থাকেন।
গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উক্ত বেকারী থেকে এক কেজি দই কিনে নিয়ে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে দুই তিন চামচ দই খাওয়ার পরেই ডায়রিয়া ও বমি হতে থাকে। গত দুদিন যাবৎ সেলাইন ও ইনজেকশন চলছে। ডাক্তার বলছে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।
এ ব্যাপারে নিউ প্রিন্স ফুড প্রোডাক্ট এর সত্ত্বাধিকারী মোঃ ফোরকান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমি অসুস্থ, আমার বড় ভাই নাসির উদ্দিনের সাথে কথা বলে বিষয়টি আপনাকে জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com