সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আজ ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত- ৮৩ ও মৃত্যু -২ 

আজ ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত- ৮৩ ও মৃত্যু -২ 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৮৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ২ জন।
বৃহস্পতিবার (২২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মোট ২১৯ টি রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৮৩ জনের করোনা সনাক্ত করা হয়েছে।
করোনা আক্রান্ত ৮৩ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৭ জন, কসবায় ১০ জন, সরাইলে ১৫ জন, আশুগঞ্জে ৭ জন, নাসিরনগরে ২ জন, বিজয়নগরে ৪ জন ও নবীনগরে ৮ জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে নিহত ২ জনের মধ্যে সদর উপজেলার ১ জন, যার বয়স ৫০ বছর ও নবীনগর উপজেলার ১ জন, যার বয়স ৬৫ বছর। তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com