সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে নিখোঁজের ৪দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

বিজয়নগরে নিখোঁজের ৪দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের ৪ দিন পর তাসনিন আক্তার (০৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২০ জুলাই ২০২১ ইং) (ঈদের আগের দিন) সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের কামাল মিয়ার মেয়ে তাসনিন আক্তার মায়ের সাথে ঘুরতে যান। ঘুরতে যাওয়ার কিছুক্ষণ পর শিশু তাসনিনের মা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে তাসনিন আর বাড়ি ফিরেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাসনিনকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। না পেয়ে শিশুটির সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
এদিকে শিশু তাসনিন নিখোঁজের চারদিন পর আজ শনিবার সকাল ৯ টায় চান্দুরা গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের পাশের একটি ড্রেইনে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com