সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কঠোর লকডাউনের সরাইল বিশ্বরোড়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছেন যাত্রীরা 

কঠোর লকডাউনের সরাইল বিশ্বরোড়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছেন যাত্রীরা 

শফিকুর রহমান,সরাইল প্রতিনিধি
পোশাক কারখানা, শিল্পকারখানা খুলে দেয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে গত ২ দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সরকারি বিধিনিষেধ অমান্য করে চলমান কঠোর লকডাউনের সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেমে নেই প্রাভেটকার-মাইক্রোবাস, মোটরসাইকেল ও ট্রাকে করে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আসা যাওয়া করতে হচ্ছে।
স্থানীয় কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট প্রাইভেটকার ও মাইক্রোবাস এ করে অতিরিক্তি ভাড়া আদায় করে যাত্রীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এতে দেখা যাচ্ছে সরাইল বিশ্বরোড় থেকে ঢাকা জনপ্রতি ১ হাজার থেকে ১২’শত টাকা ভাড়া আদায় করা হয়। প্রতিটি গাড়ীতে নির্ধারিত আসনের বাহিরে  অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় যাত্রীদের নিজেদের ভেতেরেই করোনা সংক্রমনের আশংকা রয়েছে। মাইক্রোস্ট্যান্ডে কতিপয় চাঁদাবাজের দ্বারা রাজধানীতে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে বেপরোয়াভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তিনগুণ বেশী ভাড়ায় যাত্রী নিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঢাকাসহ সারা দেশে যাতায়ত করছেন। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা।

সরকারি স্বাস্থ্য বিধি সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা।

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে হাইওয়ে পুলিশ সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, লকডাউনের আওতামুক্ত ব্যতিত অন্য গাড়ী যেন চলতে না পারে সে জন্য আমরা কাজ করছি।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে সেনা বাহিনীসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামির সারওয়ার বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে জনগনকে মানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। মোটরসাইকেল সিএনজি, অতিরিক্ত যাত্রী বহন না করে সেদিকে আমরা নজর রাখছি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি মানুষকে বুঝিয়ে শুনিয়ে ঘরে রাখার জন্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com