সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গণটিকাদান কর্মসূচী সার্বক্ষণিক তদারকি করলেন পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গণটিকাদান কর্মসূচী সার্বক্ষণিক তদারকি করলেন পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সারা দেশে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে গতকাল শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের টিকাদান কেন্দ্র ১ নং ওয়ার্ডে মেড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় (সিও অফিস সংলগ্ন), ২ নং ওয়ার্ডে মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, ৩ নং ওয়ার্ডে মুন্সেফপাড়া ক্রিসেন্ট কিন্ডার গার্টেন, ৪ নং ওয়ার্ডে পূর্ব পাইকপাড়া হুমাযূন কবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫  নং ওয়ার্ডে হুমায়ুন কবীর পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডে দক্ষিণ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডে কাজীপাড়ার পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডে মৌড়াইল সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১০ নং ওয়ার্ডে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ১১ নং ওয়ার্ডে শিমরাইল কান্দি বিএডিসি কার্যালয়ে ১২ নং ওয়ার্ডে ভাদুঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে টিকা প্রদান করা হয়।
শনিবার (০৭ আগস্ট) চলমান টিকাদান কর্মসূচী পরিদর্শন, তদারকি ও সার্বিক সহযোগিতা করেছেন স্ব স্ব ওয়ার্ডের পৌর কাউন্সিলর এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। এদিকে টিকাদান কেন্দ্র সমূহের সার্বক্ষণিক তদারকি ও খোঁজ- খবর নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় তিনি সুষ্ঠু ও সুচারূভাবে টিকাদান কর্মসূচী পরিচালনার নির্দেশ প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com