সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে কাঠালের মধ্যে লুকিয়ে রাখা ১৭ কেজি গাঁজা‘সহ ৫ মাদক কারবারি আটক  

আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে কাঠালের মধ্যে লুকিয়ে রাখা ১৭ কেজি গাঁজা‘সহ ৫ মাদক কারবারি আটক  

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পৃথক পৃথক অভিযানে কাঠালের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে মাদক পাঁচারকালে মোঃ মানিক মিয়া(২৮), চন্দন কুমার শাহা-(৩৪), আলী আকবর(২৪), মোঃ আমিন (৩২) ও মোঃ আমির হোসেন (৩০) নামে ৫ মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।

কাঠালের ভিতর লুকিয়ে রেখে মাদক পাঁচারকালে আটক করা গাঁজা।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া, একই উপজেলার বিরামপুর গ্রামের দাসপাড়ার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গনেরগাঁ চন্ডিপাড়ার মোঃ নজরুল ইসলামের ছেলে আলী আকবর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে আমিন মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে স্কুল ব্যাগ ও কাঠালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৩ গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন সকাল সোয়া ৮ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে জেলার কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে আমির হোসেনকে আটক করেন। এসময় তার কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা, ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com