সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে কটিয়াদির চাঞ্চল্যকর নুর হত্যা মামলার আসামিকে গ্রেফতার 

র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে কটিয়াদির চাঞ্চল্যকর নুর হত্যা মামলার আসামিকে গ্রেফতার 

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
কিশোরগঞ্জের কটিয়াদির চাঞ্চল্যকর নুর মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোতালিব মিয়া (২০) কে গ্রেফতার করেছেন র‍্যাব।
শনিবার (২১ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাব জানায়, গত ১৫ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কামারকোনা গ্রামের নিজ বাড়িতে খুন হন আনসার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সদস্য নুর মিয়া। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৫ আগস্ট কামারকোনা গ্রামের আলতু ভুইয়ার ছেলে মোতালিব মিয়াসহ অন্যান্য আসসামীরা নুর মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট কটিয়াদি থানায় একটি হত্যা মামলা করা হয়। এদিকে ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি শুরু করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ সিপিসি-৩ এর গোয়েন্দা সদস্যরা আজ শনিবার তাকে গ্রেফতার করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জের কটিয়াদি থানার মামলা নং- ২০,তারিখ-১৯/০৮/২০২১, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/৪২৭/৩০২/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে কটিয়াদি থানায় জমা দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com