সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে নৌ-দূর্ঘটনা।। এই মাত্র উদ্ধার অভিযান এখনো আসেনি ডুবুরি দল।। ১৭ টি মরদেহ উদ্ধার

বিজয়নগরে নৌ-দূর্ঘটনা।। এই মাত্র উদ্ধার অভিযান এখনো আসেনি ডুবুরি দল।। ১৭ টি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
এই মাত্র কিশোরগঞ্জ থেকে ডুবুরিরা ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া।
এদিকে উদ্ধার কার্যক্রম দীর্ঘ হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নিহত ও নিখোঁজদের স্বজনসহ স্থানীয়দের মধ্যে।  পৌঁছেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে এ পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার। উদ্ধার হওয়ায় মরদেহগুলো রুবিনা বেগম (৪০), মোসাঃ ফরিদা বেগম (৪০) স্বামী জজ মিয়া, ফরিদার মা রৌশনার (৬০), অঞ্জনা (৪২) স্বামী পরিমল বিশ্বাস, অজ্ঞাত এক শিশু, মুমেনা (৪৮), সাং পৌর শহরের পৈরতলা, মনজু বেগম (৪০)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে রাত ৮ টায় ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ১৭ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com