সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাঞ্ছারামপুরে ট্রলার ও স্পীডবোটের সংঘর্ষে নিহত- ২

বাঞ্ছারামপুরে ট্রলার ও স্পীডবোটের সংঘর্ষে নিহত- ২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে ট্রলার ও স্পীডবোটের সংঘর্ষে ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল মিয়া (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদ মিয়া পার্শ্ববর্তী নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ এলাকার খুরশিদ মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী স্পীডবোট বাঞ্ছারামপুরের মরিচাকান্দি নৌঘাটে আসার সময় একটি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে।
এদিকে, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ইউএনও বাঞ্ছারামপুর নামে ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com