সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শান্তিপূর্ণভাবে কসবা পৌরসভার নির্বাচন সম্পন্ন।। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম হাক্কানী মেয়র নির্বাচিত

শান্তিপূর্ণভাবে কসবা পৌরসভার নির্বাচন সম্পন্ন।। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম হাক্কানী মেয়র নির্বাচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম হাক্কানী।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভার ৯ টি ওয়ার্ডের সকল ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন, ২ নং ওয়ার্ড- মো. আব্দুর রউফ, ৩ নং ওয়ার্ড- সাইদুল ইসলাম সজিব, ৪ নং ওয়ার্ড- মো. নুরুল ইসলাম ৫ নং ওয়ার্ড- মো. রঙ্গু মিয়া, ৬ নং ওয়ার্ড- মো. ফোরকান উদ্দিন, ৭ নং ওয়ার্ড- মো. আবু জাহের, ৮ নং ওয়ার্ড- মো. আবেদ আলী ও ৯ নং ওয়ার্ড- মো. আলাল খান।
অপরদিকে সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে রেহানা আক্তার, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে লুৎফুন নাহার রীনা ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে তানিয়া পাঠান বিজয়ী হয়েছেন।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান নির্বাচনী এ ফলাফল গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com