সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভর্তি ভারতীয় লোশনসহ এক চোরাকারবারি আটক

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভর্তি ভারতীয় লোশনসহ এক চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে অভিনব কায়দায় পিকআপ ভর্তি ভারতীয় লোশন পাঁচারকালে মোঃ বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ৪ টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জিলানী পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৪ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে মোঃ বদরুল ইসলামকে আটক করেন। এসময় বদরুলের হেফাজতে থাকা একটি গোবরভর্তি পিকআপে তল্লাশী চালিয়ে ভারতীয় অবৈধ প্রসাধনী ১১৫২ পিস বডি লোশন উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চোরাচালান এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com