সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আগামীকাল ৫০ তম জাতীয় সমবায় দিবস।। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক কর্মসূচি গ্রহণ

আগামীকাল ৫০ তম জাতীয় সমবায় দিবস।। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

আগামীকাল ৬ নভেম্বর ২০২১ ইং তারিখ রোজ শনিবার ৫০ তম জাতীয় সমবায় দিবস। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে জেলা সমবায় বিভাগ ও জেলার সকল সমবায়ী প্রতিষ্ঠানগুলো।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সার্কিট হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা সমবায় কর্মকর্তা নেওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা সমবায় বিভাগের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা নেওয়াজ শরীফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com