সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা, ফেনসিডিল ও বিয়ারসহ জয়নাল আবেদীন-(৫৮),  রুনা লায়লা-(৩৭), কামাল হোসেন-(৩২),  মোঃ সেলিম রেজা-(৩৪) ও মোঃ জুয়েল-(২৭) নামে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক পৃথক অভিযানে জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে জয়নাল আবেদীন ও আটককৃত জয়নাল আবেদীন এর স্ত্রী রুনা লায়লা, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের এবাদত আলীর ছেলে কামাল হোসেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়াছনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে সেলিম রেজা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাউরামারিচর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ জুয়েলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫৭.৫ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল, ০২টি বিয়ার, ০১টি প্রাইভেটকার ও০১টি পিকআপ উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com