সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শিক্ষার মান উন্নয়নে স্কলারস স্কুল এন্ড কলেজের মতবিনিময় সভা

শিক্ষার মান উন্নয়নে স্কলারস স্কুল এন্ড কলেজের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের স্কলারস স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, পরিচালক ও অভিভাবকদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পাওয়ার হাউজ রোডে অবস্থিত ‘স্কলারস স্কুল এন্ড কলেজে’র হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও পরিচালক ইনচার্জ শেখ সাদী।
স্কলারস স্কুল এন্ড কলেজের স্কুল অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রিন্সিপাল ড. মো: মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, শরিফ হোসেন, জাবেদ আহমেদ শিপু, সোহেল আহমেদ, সেলিম আহমেদ, শাহাদাৎ হোসেনপ্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শেখ সাদী বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।(প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com