সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বীর নিবাস

নাসিরনগরে সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বীর নিবাস

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত হতে যাচ্ছে ৯ টি বীর নিবাস। বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- এ,কে,এম সামসুল হক, সৈয়দ সাহব উদ্দিন, মোঃ আব্দুল মোনায়েম, মোঃ শহিদ মিয়া, বাচ্চু মিয়া, শম্ভু চক্রবর্তী, হাফিজুর রহমান, মোঃ আবু শ্যামা ও দীনেশ চন্দ্র দাস।
আবাসন প্রকল্পের জন্য ৯ বীর মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের কথা চিন্তা করে সরকার এ উদ্যােগ গ্রহণ করেছেন। মেসার্স শাপলা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সমস্ত বীরনিবাস নিমার্ণের দায়িত্ব পেয়েছেন।
প্রতিটি বীর নিবাস নির্মাণে সরকারের ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৭ টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। ৯ টি বীর নিবাস তৈরীতে সরকারের খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৫৫৩ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে বীর নিবাস নির্মাণের জন্য টেন্ডার কাজ শেষ হয়েছে এবং খুব দ্রুত নির্মান কাজ শুরু করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com