সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন- বিজয়নগরে ১৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যার

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন- বিজয়নগরে ১৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার (০৬ ডিসেম্বর) মনোনয়ন পত্র যাচাই বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামীকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন – উপজেলার বুধন্তী ইউনিয়নে মোঃ জিতু মিয়া, মোঃ রানা (২ জন), চান্দুরা ইউনিয়নে মোসাঃ তাসমিন আক্তার (০১ জন), ইছাপুরা ইউনিয়নে মোঃ সুজন মিয়া, রেজাউল হক রিপন (০২ জন), পাহাড়পুর ইউনিয়নে মোঃ তৈয়ব আলী (০১ জন), চম্পকনগর ইউনিয়নে আব্দুল খালেক, আমির খাঁন, আবু সাঈদ, পরিমল দাস (০৪ জন), বিষ্ণুপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম ভুইয়া সুমন, কবি ম প স তাবরিজ সরকার, মোঃ হাবিবুর রহমান (০৩ জন), পত্তন ইউনিয়নে হৃদয় আহমেদ জালাল, সিরাজুল ইসলাম (০২ জন) ও চরইসলামপুর ইউনিয়নে মোঃ সাচ্চু মিয়া, সাদ্দাম হোসেন, আব্দুল মতিন এবং মনিরুজ্জামান (০৪ জন)। তবে সিঙ্গারবিল ও হরষপুর ইউনিয়নে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
অপরদিকে, উপজেলার ১০ টি ইউনিয়নে সাধারন সদস্য ও নারী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৫ জন প্রার্থী।
বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ ১০ টি ইউপির নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com