সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
গণস্বাস্থ্য কেন্দ্র-গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

গণস্বাস্থ্য কেন্দ্র-গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মোঃ আনোয়ার সুলতান, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ এক আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের পিএইচএ ভবনের অডিটোরিয়ামের হল রুমে আলোকচিত্রী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এই পুরষ্কার বিতরণ করা হয়।
‘আলোকচিত্রীর চোখে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পুরষ্কার বিতরনী ও প্রথম প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
‘PHPC’ বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ২০২১ এর চীফ জাজ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন হাসান সাইফুদ্দিন।
এ প্রতিযোগিতায় ২৯ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে ইউনার ৮ জনকে ১০ হাজার টাকা ও অনারেবল মেনশন বাকি ২১ জনকে ২ হাজার টাকা করে প্রাইজ মানিসহ সবাইকে একটি করে সনদপত্র দেওয়া হয়।
আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) ডা. সিতারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা  ডা. মনজুর কাদির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন গণস্বাস্থ্য রেজিস্ট্রার ড. এস তাসদ্দেক আহমেদ, গণ স্বাস্থ্যকেন্দ্রের মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিপার্টমেন্টের পরিচালক ডা. তারিকুল ইসলাম, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আশফাক আহমেদ।
এসময় উপস্থিত আরও ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ রাকিবুল হাসান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মোঃ আরিফ ইসতিয়াক প্রমূখ।
প্রসঙ্গত, গত ১লা মার্চে এই আলোকচিত্র আয়োজন শুরু হয়। ৩১ শে অক্টোবর পর্যন্ত চলে ছবি গ্রহণ। ৪ সদস্যবিশিষ্ট জুরি প্যানেল গঠিক হয় ২০ নভেম্বর। ৩০ নভেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com