সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবায় আগুনে পুড়লো ১৩ দোকান

কসবায় আগুনে পুড়লো ১৩ দোকান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুন লেগে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৯ টায় কসবা উপজেলা সদরের পৌর এলাকার মৌলভী রহমত উল্লাহ নামে একটি মার্কেটে এ ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় কসবা পৌর শহরের মৌলভী রহমত উল্লাহ নামে একটি মার্কেটে আগুন লাগে। এতে মার্কেটের মধ্যে থাকা রেস্টুরেন্টে, কনফেকশনারি, স্টিলের আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, সেলুন, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ ১৩ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কসবা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com