সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে উল্টো মামলা করলেন স্ত্রী

প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে উল্টো মামলা করলেন স্ত্রী

সরাইল উপজেলা প্রতিনিধি
প্রবাসী স্বামীর টাকা পয়সা, স্বর্ণালঙ্কার কৌশলে নিয়ে বাপের বাড়িতে গিয়ে স্বামীকে উল্টো ফাঁসাতে নারী নির্যাতন মামলা করেছে এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের।
ভুক্তভোগী বাড়িউড়া গ্রামের ছাদু মিয়ার ছেলে প্রবাসী কামাল মিয়া অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী মজলিশপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে মমতাজ বেগমের সাথে প্রায় ১০ বছর আগে আমার বিবাহ হয়। বিবাহের তিনবছর পর বাবার জমি বিক্রি করে আমি সৌদি আরবে চাকুরী করতে যাই। প্রবাসে থেকে সাত বছরে প্রায় ১১ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ স্ত্রীর কাছে পাঠিয়েছি। গত দু-এক মাস আগে আমি ছুটিতে বাড়ি এসে স্ত্রী মমতাজের কাছে আমার জমানো টাকার হিসাব চাইলে সে কৌশলে বাবার বাড়িতে চলে যায়। কয়েকদিন পর স্বামী শ্বশুর ও শ্বাশুরীর বিরুদ্ধে নারী নিযার্তনের মিথ্যা মামলা করেন। এ ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। পরে কামাল মিয়া স্থানীয় গ্রাম্য শালীশের শরণাপন্ন হলে স্ত্রী মমতাজের পক্ষ থেকে আপোষ মিমাংসার কথা বলে তার মামা রমজান মিয়ার মাধ্যমে স্বামীর সংসার না করার প্রস্তাব দেয়।
এলাকাবাসি জানায়, প্রবাসী স্বামীর টাকা পয়সা, স্বণার্লঙ্কারের হিসাব না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে বাপের বাড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে উল্টো নারী নির্যাতন মামলা দায়েরের বিষয়টি সবাইকে মমার্হত করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com