সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে সৌদি আরব প্রবাসী স্বামীকে কুপিয়ে লাপাত্তা স্ত্রী

সরাইলে সৌদি আরব প্রবাসী স্বামীকে কুপিয়ে লাপাত্তা স্ত্রী

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদি আরব প্রবাসী স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর আসমা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর আরিফাইল এলাকার নিজ বাসভবন থেকে ওই আহত স্বামীকে উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
আহত ওই প্রবাসীর নাম মো. জহিরুল ইসলাম (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
সরাইল থানার তদন্ত কর্মকর্ত সিহাবুর রহমান জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা থানায় ফোন দিলে আমরা সেখানে গিয়ে আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে সরাইল হাসপাতালের চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর থেকে জহিরুল ইসলামের স্ত্রী আসমা বেগম পলাতক রয়েছেন।

আহত প্রবাসী জহিরুল ইসলাম।

আহত জহিরুল ইসলামের পিতা মোঃ শফিকুল ইসলাম ও মাতা রাজিয়া বেগম জানায়, সৌদি আরব প্রবাসী মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্ত্রী আসমা বেগমের সঙ্গে পৃথকভাবে বসবাস করে আসছিল। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের রুমের দর্জা খোলা ও রুমে জহিরের গুংগানির আওয়াজ শুনতে পেয়ে ঘরে ডুকার সাথে সাথে জহির বলল আমাকে জবাই করে মাথায় আঘাত করে হাতপা বেধে ঘরে স্বর্ণলংকার টাকা পয়সা সব  স্ত্রী আসমা বেগম নিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। তারা আরো জানান, ঘাতক স্ত্রী আসমা বেগম রাত্রে খাবারের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে স্বামীকে খাওয়ালে সে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটায় হাত-পা বেধে দারালো ছুরি দিয়ে গলা কাটতে যায় তখনই ঘুম ভেঙে যায় জহিরের।
এসময় আসমা টাসকাল দিয়ে মাথায় আঘাত করে। এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় জহিরুল ইসলাম। এ সুযোগে আসমা ঘরে থাকা স্বর্ণালংকার, টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com