সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাউবি’র মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাউবি’র মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন প্রোগ্রাম”  ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়ে তাদের উজ্জল ভবিষৎ কামনা করেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে বাউবি’র রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, এম.ডি.এম.আর প্রোগ্রামের টিউটর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডা: মোঃ ফিরোজ করিব, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনিস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: ওবায়দুল হক বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এম.ডি.এম.আর প্রোগ্রামের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি শিক্ষক ডাঃ সামীনা আক্তার কাকলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিন অধ্যাপক ডা: সরকার মোঃ নোমান। তিনি শিক্ষার্থীদের বাউবি পরিবারের অভিনন্দন জানিয়ে এম.ডি.এম.আর প্রোগ্রাম ও বাউবি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি তাদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র প্রভাষক ও প্রোগ্রামের সমন্বয়কারী ডা: মোহাম্মদ হাবিবুর রহমান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com