সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের অভিযানে মানব পাচার চক্রের প্রধান আসামীকে গ্রেপ্তার 

র‍্যাবের অভিযানে মানব পাচার চক্রের প্রধান আসামীকে গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের অভিযানে মিনহাজ উদ্দিন-(৪২) নামে মানব পাচার চক্রের মূলহোতা ও মানবপাচার বিরোধী আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছেন।
রবিবার (২৭ মার্চ) নারায়নগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মানবপাচার বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মিনহাজ উদ্দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু দালাল সৌদি আরব ও রোমানিয়ায় উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরণের প্রতিকুল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও অসহায় গরীব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে ধাপে ধাপে টাকা নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা রুজু হয়। এঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১৪ প্রাথমিক পর্যায়ে উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা ও প্রধান আসামি মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাব আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে সৌদি আরব ও রোমানিয়ায় মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরিহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে মানব পাচার চক্রের সাথে যোগসাজস করে তাদের কাছ থেকে অতিরিক্ত আরো মোটা অংকের টাকা দাবি করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com