সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত।। আহত- ৩

কমলগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত।। আহত- ৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরের চৌধুরী বাজার এলাকায়  প্রাইভেটকার ও কৃষিমন্ত্রনালয়ের ষ্টিকার লাগানো একটি মিনি পাজেরোর মুখোমুখির সংঘর্ষে প্রাইভেট কারের চালক জাকির হোসেন(৩৮) মারা যান। তার বাড়ি কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে। এ সময় কারে বসা প্রাইভেটকারের মালিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দীনসহ ৩ জন গুরুতর্ব আহত হন। দুঘটনায় কার ও মিনি পাজেরো দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিস কমীর্রা নিহতের লাশ উদ্ধার করে। া ডাঃ কাইয়ুম উদ্দীন সিলেট থেকে প্রাইভেট কার নিয়ে কমলগঞ্জে ফেরার পথে রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজনগরের চৌধুরী বাজাওে দুর্ঘটনা ঘটে।।পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জের সবমহলের পরিচিত আদমপুরের কান্দিগাও গ্রামের ডাঃ কাইয়ুম উদ্দীন ১ম রমজান উপলক্ষে সিলেটের বাসা থেকে সকালে প্রাইভেট কারে কমলগঞ্জে আসার সময় রাজনগর -সিলেট সড়কের চৌধুরী বাজার এলাকার আসা মাত্র বিপরীত মুখী দ্রুতগামী একটি মিনি পাজেরো জিপ মুখোমুখি সংঘের্ষ ঘটে। দুই গাড়ির ধাক্কায় প্রাইভেটকারের সামনে বসা চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার রাজনগর ও  মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস দল ছুটে এসে নিহত চালকের লাশ উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী জানান, মুখোমুখি গাড়ি দুইটি মধ্য একটিতে ডাক্তারের ষ্টিকার ও অপরটিতে কৃষি মন্ত্রনালয়ের স্টিকার লাগানো ছিল।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন জানান, নিহত জাকির হোসেন দুই সন্তানের জনক। দীর্ঘ দিন ধরে ডাক্তারের গাড়ি চালাচ্ছেন। আজ বাড়ি ফেরার কথা ছিল। লাশ দাফনের জন্য পরিবার থানায় যোগাযোগ করেছেন।রাজনগর ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করেছে। তবে আহতদের কাউকে পাননি। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com