সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
বাজার মনিটরিংকালে মূল্য তালিকা টাঙানো না থাকায় ও মিষ্টির দোকানের অতিরিক্ত ওজনের কাটুন দিয় গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগে ৬ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার পরামর্শ প্রদান ও কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি না করার জন্য সচেতন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে দেওয়ানবাজার এ অভিযানে মূল্য তালিকা না টাঙানো ও মিষ্টির দোকানে অতিরিক্ত ওজনের কাটুন দিয়ে গ্রাহকদের প্রতারিত করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান উপজেলার বিভিন্ন জায়গায় নিয়মিত চলবে বলেও তিনি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com