সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ঈদ উপলক্ষে আগামী শনিবারও খোলা থাকবে সকল ব্যাংক

ঈদ উপলক্ষে আগামী শনিবারও খোলা থাকবে সকল ব্যাংক

সময়নিউজবিডি রিপোর্ট

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে আগামী ৩০ এপ্রিল শনিবার সকল ব্যাংক সীমিত পরিসরে সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন।
এদিকে, এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধু পোশাক শিল্প এলাকায় খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকা জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে অল্পসংখ্যক লোকবল দিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
নতুন নির্দেশনায় আরো বলা হয়, শুক্রবার পোশাক শিল্প এলাকায় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। আর ব্যাংকের আভ্যন্তরিণ কাজের জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা হবে। পাশাপাশি শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। তবে ব্যাংকের আভ্যন্তরিণ কাজের জন্য বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com