সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যরা পেশাগত ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ। আমাদের সাংবাদিকদের মধ্যে কোনো প্রকার বিভেদ নেই। ঐক্য ও সংহতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা সারা বাংলাদেশে উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে। তিনি আরো বলেন, অপসাংবাদিকরা যেনো সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার  (৩০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
রশিদুল ইসলাম আরো বলেন, প্রেসক্লাবের উন্নয়নে ও প্রেসক্লাবকে গতিশীল করতে ক্লাবের সদস্যকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। তিনি সম্মিলিতভাবে অপসাংবাদিকদের প্রতিহত করারও আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় এসময় বক্তব রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক মো.সাদেকুর রহমান, প্রবীণ সাংবাদিক মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল-আমিন শাহীন, সাংবাদিক আবদুন নূর, পীযুষ কান্তি আচার্য, সৈয়দ মো. আকরাম, জাবেদ রহিম বিজন, মো. বাহারুল ইসলাম মোল্লা, জসীম উদ্দিন, নিয়াজ মুহাম্মদ খান বিটু, নজরুল ইসলাম শাহজাদা, শিহাব উদ্দিন বিপু, ইব্রাহিম খান সাদত, মো. মনির হোসেন, উজ্জ্বল চক্রবর্তী, মুজিবুর রহমান খান। 
সভায় বক্তাগণ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া অপসাংবাদিকদের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
সাধারন সভায় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকল সদস্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় কোরান তেলাওয়াত করেন সাংবাদিক আশিকুল ইসলাম।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com