সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া স্থলবন্দরে আটকে আছে একশো টন পঁচা গম

আখাউড়া স্থলবন্দরে আটকে আছে একশো টন পঁচা গম

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দীর্ঘদিন ধরে আটকে আছে ভারত থেকে আমদানি করা একশো টন পঁচা গম। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, গত মে মাসের শেষের দিকে গমগুলো ভারত থেকে আসে। এম আলম গ্রুপ নামে চট্রগ্রামের একটি কোম্পানি গমগুলো আমদানি করতে প্রতি টন গম ৩৪৫ মার্কিন ডলার মূল্যে এলসি খোলেন। গত মার্চ মাস থেকে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গম আমদানি করছেন এম আলম গ্রুপ। এ পর্যন্ত কয়েক হাজার টন গম আমদানি করেছেন এ কোম্পানি। তবে পঁচা গম খালাস না করায় বন্দরের ওয়্যার হাউসে সংরক্ষণ করা রাখা হচ্ছে।
এদিকে, আমদানি করা গমের কাস্টমস ক্লিয়ারিং করা সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আকতার হোসেন জানান, গমের গাড়িগুলো বন্দরে আসার পর চালকরা গমগুলো ঠিকমতো ঢেকে রাখেনি। সে জন্য বৃষ্টির পানিতে ভিজে প্রায় ১শত টন গম পঁচে গেছে। বিষয়টি নিয়ে আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে কথা হচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর পরিদর্শক (ট্রাফিক) মোঃ জাকির হোসেন এ প্রতিবেদককে জানান, বন্দরে পড়ে থেকে নয় বরং ভারত থেকেই এসব পঁচা গম এসেছে। এটি তদারকির দায়িত্ব ছিলো সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্তৃপক্ষের। তিনি বলেন, আমদানি করা পন্যের গাড়ি খুলে পন্য দেখার সুযোগ আমাদের নেই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com