সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদ্যুৎ লোডশেডিংয়ে কতৃপক্ষের অজুহাত !

বিদ্যুৎ লোডশেডিংয়ে কতৃপক্ষের অজুহাত !

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে বিজয়নগরের এজিএম (ওএন্ডএম) মোঃ জহিরুল ইসলাম এর সাক্ষরিত এক চিঠিতে লোডশেডিং এর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
মিডিয়া কর্মীদের প্রেরিত চিঠির ব্যাখ্যায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে আমাদের মত উন্নতশীল দেশে এমনকি উন্নত বিশ্বেও বিদ্যুৎ সরবরাহ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, বিজয়নগর উপজেলায় দিনের বেলায় বিদ্যুৎ এর সর্বোচ্চ চাহিদা ১৩ মেগাওয়াট যার বিপরীতে পাওয়া যায় ৭ মেগাওয়াট। রাতের বেলায় চাহিদা ১৭ মেগাওয়াট পাওয়া যায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ।
সাময়িক এই সংকট কাটিয়ে উঠতে সরকারসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি অনুধাবন করে এ সংকট মোকাবেলায় সবাই এগিয়ে আসতে হবে।বিদ্যুৎ এর ক্রান্তিকালে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহবান করেছে চিঠিতে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com