সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বিজয়নগরে বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষ্যে ঢাক ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে রাধা গোবিন্দ আশ্রম গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি কৃপা শঙ্কর চৌধুরী (টিপু চৌধুরী) প্রমুখ।
জন্মাষ্টমী বাস্তবায়ন কমিটির আহবায়ক সুধাংশু সরকার এর সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর পূজা উৎযাপন কমিটির সভাপতি অশোক কুমার চৌধুরী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com