সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে কারাবন্দীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে কারাবন্দীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
রাখিবো নিরাপদ দেখাবো আলোরপথ এই স্লোগানের সঠিক বাস্তবায়নের উদ্দেশ্যে কারাগারের কারাবন্দীদের কারাভোগের পর আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় ৩/৬ মাস মেয়াদী ০৫টি কোর্সের (বেসিক রেফ্রিকারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ব্লক বাটিক, বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, সেলাই ও মোবাইল সার্ভিসিং) পুরুষ ও মহিলা কয়েদীদের মাঝে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
সোমবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে কয়েদীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
জেল সুপার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েদিদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা।
উল্লেখ্য যে, ০৫টি কোর্সের সমাপনান্তে ৫৩ জন কারাবন্দীকে সনদ ও ১৮ জন কারাবন্দীকে বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com