সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবে র‍্যাবের অভিযানে ভারতীয় চকলেট ও বিস্কুটসহ দুই চোরাকারবারি আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে ভারতীয় চকলেট ও বিস্কুটসহ দুই চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কিশোরগঞ্জ ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ০২ জন চোরাকারবারী’সহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুট উদ্ধার। একটি ক্যাভার্ড ভ্যান জব্দ।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে চোরাকারবারী আসামীদ্বয় ১। মোঃ মোতালেব (২২), পিতা- আব্দুল খালেক, সাং- দেউলা, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, ২। মোঃ সোলেমান বাদশা শাহিন (৩১), পিতা- সাহাবুদ্দিন, সাং- ৬৯/২ মধ্যে আরিচপুর, থানা-পূর্ব টংগী, জেলা- গাজীপুর’কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা ক্যাভার্ড ভ্যান হতে (ক) ১০,১৪৫ (দশ হাজার একশত পয়তাল্লিশ) পিস, ভারতীয় করঃকধঃ চকলেট, (খ) ১৪,৯৬০ (চৌদ্দ হাজার নয়শত ষাট) পিস, ভারতীয় ৫ঝঃধৎ চকলেট, (গ) ১৫,৬৩০ (পনের হাজার ছয়শত ত্রিশ) পিস, ভারতীয় ঙজঊঙ বিস্কুট’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবতী এলাকা হতে বিভিন্ন কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে বিদেশী চকলেট ও বিস্কুট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিদেশীদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com