সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ট্রাক চাপায় দুই সিএনজি আরেহী নিহত।। আহত-১০

বিজয়নগরে ট্রাক চাপায় দুই সিএনজি আরেহী নিহত।। আহত-১০

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ২ সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপন ছেলে সুমন-(৩০) ও গোরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ-(৩১)।
রবিবার (০২ অক্টোবর) সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশুই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শশুই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ২ জন সিএনজি আরোহী নিহত হয়। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষ হলে মাইক্রোবাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে একই দিকে যাওয়া ট্রাক পিছন দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন যাত্রী নিহত হয় এবং সাথে সাথে ট্রাকের পেছনে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে প্রায় ১০ জন যাত্রী আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com