সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় মৈন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মৈন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মজলিশপুর গ্রামবাসীর পক্ষে থেকে মোঃ বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি গত ১১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অফিসার বরাবর এই লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মৈন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আল ইসলাম সে সরকারী কর্মচারী হয়ে শৃংখলা পরিপন্থী কাজে নিজেকে জড়িয়ে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রন পূর্বক তার লাঠিয়াল গোষ্ঠীর প্রভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক পদ পদবী দখল করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে চলেছে। সে তার মত করে যখন তখন বিদ্যালয়ে আসা যাওয়া ও পাঠদান করে থাকে। তার নীতিহীন আচরণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি এলাকাবাসীদেরকে বিক্ষুব্ধ করে তুলছে। আল ইসলাম নামের উক্ত শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার ও লাঠিয়াল গোষ্ঠীর দাপটে সে মজলিশপুর মাঠ সুরক্ষা কমিটির সভাপতি, মজলিশপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক, মজলিশপুর মানব কল্যাণ সংগঠনের সিনিয়র সহ সভাপতি, মজলিশপুর আনোয়ার“ল উলুম মাদ্রাসার যুগ্ন সাধারন সম্পাদকের পদে থেকে বর্তমানে সাধারন সম্পাদক হওয়ার জন্য পেশীগত প্রভাব বিস্তার করে এলাকায় অশান্তিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সে সরকারী কর্মচারী হয়ে গত ৫ জানুয়ারি স্থানীয় নির্বাচনে সরকারী দল আওয়ামীলীগ মনোনীত ও একাধিকবার নির্বাচিত নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা করে আওয়ামীলীগের প্রার্থীকে ফেল করিয়েছে। এলাকার প্রতিটি সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বজায় রেখে রামরাজত্ব কায়েম করাই যেন শিক্ষক আল ইসলামের একমাত্র নেশা। তার ভয়ংকর নেশার ফাঁদে পড়ে কয়েকটি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে মারাত্নক স্থবিরতা দেখা দিয়েছে। তার অনৈতিক কর্মকান্ডের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেছেন, আদবহীন এ শিক্ষকের কাজকর্ম আমাদের শিক্ষকতার মহান পেশাকে কলংকিত করছে। এলাকার ষাটোর্দ্ধ এক বৃদ্ধ বলেছেন, বাজান কী কমু, তাইনে যে কাম শুরু করছে, ইডা তো দিহি কিয়ামতের আলামত শুরু অইছে। আফনেরা হগলে মিইল্যা তাইনডে খেন্ত করুইন্না। এলাকাবাসীর লিখিত অভিযোগ সম্পর্কে প্রধান শিক্ষক আল ইসলামের কাছে জানতে চাইলে তার মুঠোফোনে ০১৭২৬-২১১৫২১ একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি। এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা আক্তার বলেছেন, অভিযোগের প্রেক্ষিতে চলমান তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন জানিয়েছেন, আমি বিষয়টি দেখতেছি এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com