সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
‘দক্ষতাভিত্তিক প্রোগ্রাম চালুর মাধ্যমে জনসম্পদ গড়তে হবে’- বাউবি উপাচার্য

‘দক্ষতাভিত্তিক প্রোগ্রাম চালুর মাধ্যমে জনসম্পদ গড়তে হবে’- বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রণীতব্য একাডেমিক মাস্টার প্লান ও অর্গানোগ্রাম সমন্বয় বিষয়ক এক কর্মশালায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাস্টারপ্লান ও অর্গানোগ্রাম অত্যান্ত গুরুত্বপূর্ণ। সময়ের চাহিদা, যুগোপযোগিতা ও যৌক্তিকতা বিবেচনা করে শিক্ষাথর্ীর নিড বেইজড পরিকল্পনা করার প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি। শুধু উচ্চশিক্ষা নয় বরং সফ্ট স্কিলের উপরও ডিপ্লোমা এবং চাহিদা অনুযায়ী সার্টিফিকেট প্রোগাম বৃদ্ধি করা জরুরি বলেও তাঁর বক্তব্যে উল্লেখ করেন। গাজীপুরস্থ বাউবির মূল ক্যাম্পাাসে উপাচার্যের মিটিং হলে সভাপতির বক্তব্যে আজ তিনি এ সব বলেন। রুপকল্প ২০৪১ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই বৃহৎ জনগোষ্ঠিকে দক্ষ ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষতাভিত্তিক প্রোগ্রাম চালুর এখনই উপযুক্ত সময়। আর বাউবি নতুন নতুন প্রোগাম, কারিকুলাম উন্নয়ন ও নিড বেইজ শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সেই পথে এগিয়ে যাচ্ছে।
কর্মশালায় বিষয়বস্তু উপস্থাপন করেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) ও একাডেমিক মাস্টার প্লান ও অর্গানোগ্রাম পরিমার্জন কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এ সময় তিনি শিক্ষানীতি, অবকাঠামো উপযোগিতা, ডেল্টা প্লান, এসডিজি এবং বাউবি’র নীতিগত পরিকল্পনাসহ নানা দিক তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।
গত ৩০ বছরে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বাউবির রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম সরকার (ভারপ্রাপ্ত), স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলিজির ডিন অধ্যাপক ডা. সরকার মো. নোমান।
শিক্ষাথর্ীদের প্রযুক্তিগত, ব্যবসায়িক ও কারিগরি দক্ষতা বাড়াতে বাউবির ছয়টি স্কুলের ডিন ও শিক্ষকবৃন্দ পর্যায়ক্রমে তুলে ধরেন আগামী পঁচিশ বছরের পরিকল্পনাকে। এজন্য নতুন নতুন বিষয় ও জনবলের চাহিদাসহ এর বাস্তব উপযোগিতার বিষয়ে আলোকপাত করেন তাঁরা। বাউবির সক্ষমতা, বিষয়ভিত্তিক গুরুত্ব এবং যৌক্তিক নানা বিষয়ে আলোচনায় অংশ নেন শিক্ষক ও বিভাগীয় পরিচালকগণ।
বাউবির অগার্নোগ্রাম পরিমার্জনের প্রক্রিয়া, জটিলতা এবং অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। কর্মশালা স ালনায় ছিলেন বাউবির একাডেমিক মাস্টার প্ল্যান কমিটির সদস্য-সচিব ও লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) জনাব সঙ্গীতা মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিল শাখার যুগ্ম পরিচালক ও অর্গানোগ্রাম কমিটির সদস্য সচিব জনাব নাজনীন আখতার। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com