সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

ভৈরবে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

সময়নিউজবিডি রিপোর্ট
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮৪ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে জাকির হোসেন-(৩৫) ও মোঃ রিয়াদ-(২৩) নামে ০২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৩ টায় ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার ৩০কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন ও ভৈরব থানা দিন ভৈরব উত্তরপাড়ার মৃত ফকির মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াদকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি হায়েস গাড়ী তাল্লাশী করে এর মধ্যে রক্ষিত অবস্থায় ২৫ টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৮৪ (চুরাশি) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত চোরাকারবারির দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com