সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবের চাঞ্চল্যকর সোনায়েত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভৈরবের চাঞ্চল্যকর সোনায়েত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১৪।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংর‌ইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নান্দাইল নিজ বাড়িতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম শামীম ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংর‌ইল গ্রামের মতিউর রহমানের ছেলে। সে ভৈরব নিউ টাউন এলাকায় বসবাস করতেন।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন, নিউটাউন এলাকার মৃত আঃ করিম মিয়ার ছেলে মোঃ সোনায়ত উল্লাহ(৪১) গত ২১/০২/২০২৩ খ্রিঃ তারিখে গাজীপুর জেলা কারাগার হতে জামিনে ছাড়া পেয়ে আনুমানিক ১৮.০০ ঘটিকায় বাড়িতে আসেন এবং রাত ২৩.০০ ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে রাত আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় ভিকটিমের ছেলে আলভী জানতে পারে যে তার বাবা ভৈরব থানাধীন নিউটাউন সাকিনস্থ রেজাউল করিম শামীমের তত্ত্বাবধানে থাকা মর্তুজা মিয়ার বাড়ির (সাবেক অনির্বাণ স্কুল) ০৩ নং কক্ষে গুরুত্বর জখম প্রাপ্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে তারা ভিকটিম সোনায়েত উল্লাহকে সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতাল, ভৈরবে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মোঃ রেজাউল করিম শামীম পলাতক ছিলেন। পরবর্তীতে মৃতের ছেলে রেহানুর রহমান আলভী(২২) বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা ভৈরব থানার মামলা নং-৪৬, তারিখ-২৩/০২/২০২৩ খ্রিঃ। ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
র‍্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com