সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ১০২ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে নাজাদুল ইসলাম রামীম-(২০) ও মোঃ ইকরাম-(২২) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এসময় ০১টি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সকালে সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজ এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশীকালে আটককৃত নোহা গাড়িটিকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি সংকেত অমান্য করে র‍্যাবের তল্লাশী চৌকি ভেঙ্গে পালিয়ে বিশ্বরোড হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর অভিমূখে যেতে থাকলে র‍্যাবের আভিযানিক দল নোহাটির পিছু নেয়। এসময় নোহা গাড়িটি পালানোর প্রাক্কালে রাস্তায় চলাচলকৃত ০২ টি সিএনজি ও ০১টি ইজিবাইককে ধাক্কা দিয়ে গুরুত্বর ক্ষতিগ্রস্থ করে। পরে নোহা গাড়িটিকে র‍্যাবের আভিযানিক দল ধাওয়া করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুহিলপুর বাজার এলাকা থেকে নোহ মাইক্রোবাসটি আটক করে এর ভেতর থেকে জেলা শহরের কাজীপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে মোঃ নাজাদুল ইসলাম রামীম ও একই এলাকার তাহার মিয়ার ছেলে মোঃ ইকরামকে আটক করে নোহা গাড়িটি তাল্লাশী করে ৫০ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ১০২ (একশত দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি চাকু জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com