সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
ভৈরবে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

ভৈরবে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাব্বির মিয়া-(২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৩ টায় ভৈরব পৌর শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে সাব্বির মিয়াকে আটক করা হয়। এসময় তার দখল থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com