সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্য হয়েছে। এতে দুটি রেললাইনের মধ্যে একটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দারিয়াপুর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর নামক এলাকায় আসলে ট্রেনটির পেছনের দিকের ৭টি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় পাশাপাশি দুটি রেলপথ থাকায় একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ডাউনলাইন থাকা থাকায় ওই লাইন দিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ অব্যাহত রয়েছে।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান প্রচন্ড গরমে লাইন বেঁকে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে তবে উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘন্টা সময় লাগবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com