সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাব আলীর-(৫৮) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার ২নং গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করেন সদর মডেল থানা পুলিশ।
নিহত মোস্তাব আলী নাটোর জেলার পাইকপাড়া সর্দারবাড়ির মরহুম মজির উদ্দিনের ছেলে। তিনি ২০১৮ সালের নভেম্বর মাসে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল আটায় অধ্যক্ষ মুস্তাব আলী তার গাড়ি চালককে বাসায় আসতে বলেন। এরপর তিনি বাথরুমে গেলে আর বেরিয়ে আসেননি। বাথরুম থেকে দীর্ঘ সময়ের পরও বেরিয়ে না আসায় পরিবারের লোকজন বাথরুম ভেঙ্গে শাওয়ারে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাফায়েত জানান, অধ্যক্ষ মোস্তাব আলী ঋণগ্রস্ত ছিলেন। ট্রাকের ব্যবসা করতে গিয়ে এবং ব্যবসাটি টিকিয়ে রাখতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন বলে জানান পরিবারের সদস্যরা। তবে ঋণগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com