সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ মে) উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।বেলা একটায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। বাজেট প্রস্তাবনায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আয় ৬১ লক্ষ ৯৯ হাজার ৮৯২ টাকা ও উন্নয়ন বাবদ আয় ৩ কোটি ৩৮ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকা। বাজেট আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা,নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, ইউপি সচিব বি,কে,দেব, ইউপি সদস্য আব্দুল গফুর, গুলনাহার বেগম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com