সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-শিবপুর সড়কের বিরামপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে আহতদের মধ্যে মোহন মিয়া (৩২) নামে একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com